বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি বলেছেন, ‘বাংলাদেশ থেকে এর আগেও বিড়িশিল্প ধ্বংসের চক্রান্ত করে পাকিস্তান সরকার ব্যর্থ হয়েছে। ব্রিটিশ কোম্পানিগুলোও কম চেষ্টা করেনি। তবে তাদের কেউই সফল হতে পারেনি। এখনো ষড়যন্ত্র চলছে।
রবিবার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙালি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, কিশোরগঞ্জ বিড়ি ফেডারেশনের সভাপতি মশিউর রহমান প্রমুখ।
বিডি শিল্প রক্ষায় এর আগে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জে রোড শো ও পথসভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় রবিবার কিশোরগঞ্জ জেলা থেকে শুরু হয়েছে এ আন্দোলন। আগামী ২৩ নভেম্বর টাঙ্গাইল জেলা সমাবেশের মাধ্যমে শেষ হবে। এ ছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুরসহ পাঁচ জেলায় পথসভা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/ইউবি
