কুষ্টিয়ার মিরপুরে আব্দুস ছাত্তার নামের এক অটোচালকের কাছ থেকে ৬৫ হাজার টাকা ছিনতায়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।
ছিনতায়কারীদের হামলায় আহত অাব্দুস ছাত্তার (৪২) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসাধীন।
আব্দুস ছাত্তার উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের বাসিন্দা। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় অটোচালকের নিজ গ্রামের কাছেই এ ছিনতায়ের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মিরপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানার বাইরে আছি, থানায় পৌছে বিস্তারিত জানতে পারবো।
ইত্তেফাক/নূহু
