রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জনি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের পলাশবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুঠিয়া থানা সূত্রে জানা গেছে, জনি সকালে রাস্তার পাশ দিয়ে হেটে ধোপাপাড়া বাজারের একটি ওয়ার্কসপে কাজ করতে যাচ্ছিল। এ সময় তাহেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জনিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পুঠিয়া থানার অফিসার্স ইনচার্জ সায়েদুর রহমান জানান, বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
