কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকার সত্য কুমার বেদ নামে এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তিনি পিতা নরসুন্দর আনন্দ বেদের সঙ্গে বিত্তিপাড়া বাজার সেলুনে কাজ করতেন।
৫ নভেম্বর দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে না বলে বাড়ি থেকে বের হয়েছেন তিনি। আত্মীয় স্বজনদের বাড়ি ও সম্ভাব্য সব জায়গা খুঁজে না পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে, যার নং ৬৩৬।
ইত্তেফাক/এএম।
