সদর উপজেলার হাকিমপুরে পদ্মা নদীর পাড় থেকে ৪ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য আনুমানিক ৪ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল হাই সরকার জানান, রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইন চার্জ (অপারেশন) ইদ্রিস আলীর নেতৃত্বে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হাকিমপুরে পদ্মা নদীর পশ্চিমপাড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি করে ৪ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৪ কোটি ১০ লাখ টাকা।
এ ব্যাপারে হেরোইন পাচারকারীদের শনাক্ত করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/মোস্তাফিজ
