হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৪:৩২
 
উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ১২৫টি ইয়াবাসহ ইলিয়াছ (২১) ও মো. জাবেদ (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের পৌর এলাকার চৌধুরী হোটেলে সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার পুলিশ উপ পরিদর্শক জিয়া জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ইব্রাহিম, মাহাবুব ও ফরিদকে নিয়ে অভিযান চালিয়ে চৌধুরী হোটেলের সামনে থেকে ইলিয়াছকে ১০৫টি ও জাবেদকে ২০টি ইয়াবা বড়িসহ আটক করি। ইলিয়াছ হাটহাজারী পৌর এলাকার শাহজালাল পাড়া শেখর আলী জমিদার বাড়ির মো. সোলেমানের পুত্র ও জাবেদ নন্দীরহাটের পশ্চিমে মাহমুদাবাদ এলাকার মো. ফারুকের পুত্র।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃদের   আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।