রায়পুরে জামায়াত-শিবিরের ৫ নেতা গ্রেফতার

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৫:৩৯
 
লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াত-শিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চালতাতলী এলাকার আলী আকর বেপারী বাড়ি থেকে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়। 
 
আটকৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল রাসেল, উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আবুল কাশেম, জামায়াত কর্মী খোরশেদ আলম ও আব্দুল মান্নান।  
 
পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকে গ্রেফতার করে। এর মধ্যে কাশেমের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় রাস্তা ও গাছ কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
 
রায়পুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোলাইমান বলেন, সোমবার দুপুরে আটককৃত পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে