কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:৫৬
কুষ্টিয়া খাজানগরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই নারী শ্রমিকের নাম সাবিয়া খাতুন (৫০)। ওই বিস্ফোরণের ঘটনায় আরও দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার রাতে কুষ্টিয়ার খাজানগরস্থ চাউলের মোকামে দাউদ মন্ডল রাইস মিলের বয়লার বিস্ফোরণে হতাহাতের  এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টার দিকে শ্রমিক সাবিয়া খাতুনসহ আরও দুই শ্রমিক দাউদ মন্ডল রাইস মিলে ধান সিদ্ধের কাজে নিয়োজিত ছিলেন। এসময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে নারী শ্রমিক সাবিয়া খাতুনসহ আরও দুইজন দগ্ধ হন। দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ সাবিয়াসহ ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিয়াকে ঢাকায় স্থানান্তর করেন। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথে সাবিয়ার মৃত্যু হয়।
 
দগ্ধ অপর দু’জন হলেন- রামেলা খাতুন (৩৯) ও সামছুল হক (৩৭)। এরা কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 
 
ইত্তেফাক/এমআই