মানিকগঞ্জের ঘিওরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সন্ধ্যায় রানী (৬০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা রানী মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাড়াগ্রাম এলাকার হরিদাস সাহার স্ত্রী।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বানিয়াজুরি এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকামুখী লাক্সারি পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
পরে মহাসড়কের তরা এলাকা থেকে ওই বাসটিকে আটক করা হয়। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/কেকে
