তথ্যপ্রযুক্তি ডেস্ক
দেশের সর্ববৃহত্ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকম-এর আয়োজনে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চলছে ‘বিডিজবস চাকরি মেলা’।
ঢাকা এবং চট্টগ্রামের ৫৬ টি শীর্ষস্থানীয় কোম্পানির অংশগ্রহণে এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলো ২০০টি পদের জন্য চাকরি প্রত্যাশীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে।
মেলার প্রথম দিনে ২০ হাজারেরও অধিক চাকরিপ্রত্যাশী তাঁদের পছন্দের প্রতিষ্ঠানে জীবন-বৃত্তান্ত জমা দিয়েছে। বিডিজবস ডটকম প্রতি বছর বিভিন্ন শহরে চাকরি মেলা আয়োজন করে থাকে। এ মেলার মাধ্যমে ২০০ এর অধিক চাকরিপ্রার্থীরা তাঁদের স্বপ্নের চাকরি খুঁজে পাবে বলে আশা করছেন বিডিজবস ডটকম -এর পরিচালক-সেলস অ্যান্ড মার্কেটিং প্রকাশ রায় চৌধুরী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ মেলার উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বিডিজবস-এর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
মেলা উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন এর ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল খান, বিডিজবস ডটকম-এর অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার ইমরুল কায়েস, চিটাগাং বিজনেস হেড মো. জমির হোসেন এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ।
