গাঁজাসহ মা-ছেলে আটক

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:২০
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোমবার গাঁজাসহ মা-ছেলেকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ১২কেজি গাঁজা পাওয়া যায়। 
 
আটককৃতরা হলো- উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী কবিতা বেগম (৪৮) ও তার ছেলে সুমন মিয়া (৩০)। 
 
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনপুর গ্রামের মধ্যপাড়া মহল্লায় দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বসত ঘরের একটি বক্স খাটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।  
 
তারা দুজনই মাদক ব্যবসায়ী বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মাদ জিল্লুর রহমান। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/আরকেজি