উত্তরপত্র হারানোর অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪জনকে অব্যাহতি

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:৩৫
 
ধুনট উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তরপত্র (খাতা) হারানোর অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
 
উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সোমবার সকালের দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান তাদের অব্যাহত পত্র দেন।
 
তারা হলেন- কেন্দ্র সচিব বিলকাজলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল খালেক, সহকারী কেন্দ্র সচিব আড়িয়ামহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কক্ষ পরিদর্শক অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক আঙ্গুরী খাতুন ও চকমেহেদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শাহজাহান আলী। 
 
ইত্তেফাক/আরকেজি