রোবটের গায়ে ওড়না: ফেইসবুকে বিতর্ক

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:১১
দেশের প্রথম রোবট রেস্টুরেন্ট বুধবার রাজধানীতে চালু হয়েছে। যেখানে একটি রোবট রেস্টুরেন্টের গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। রেস্টুরেন্ট চালুর এক সপ্তাহ পেরোয়নি এখনো। এরই মধ্যে রোবটটিকে ঘিরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিতর্কের মুখে পড়েছে। রোবটের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনাও বাড়তে থাকে। 
 
ছবিগুলোতে দেখা যাচ্ছে, রোবটিকে ওড়না পরিয়ে দেওয়া হয়েছে।একটি যান্ত্রিক রোবটকে কেনো ওড়না পরিয়ে তার লৈঙ্গিক পরিচয় দেওয়ার চেষ্টা করা হবে? তাহলে কী যান্ত্রিক এই রোবটটিও ধর্মের রোষানলের শিকার? এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ঘুরেফিরে।
 
অভিনেতা রওনক হাসান লিখেছেন, রোবট রেস্টুরেন্ট এ রোবটের গায়ে ওড়না ! এই রেস্টুরেন্টের মালিক কে জানতে মন চায়! লজ্জা লজ্জা লজ্জা !! এদের খাবার অমৃত হলেওতো যাবো না । মানসিক বিকৃত এই প্রাণী গুলোকে বয়কট করা উচিত।
 
মায়েশা আরেফিন নামের এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, একটা যন্ত্র,একটা রোবট! আমাদের সমাজে রোবট বেচারাদেরও ওড়না পরিধান করতে হয়! ওড়না এর আগে রোবট নিশ্চয় একটা সাধারণ উন্নতমানের যন্ত্র ছিল তবে ওড়না পেচানোর পর এটা মেয়ে রোবট হয়ে গেছে, তার মানে রোবটের লিঙ্গ নির্ধারণ করা হয়ে গেল শুধু মাত্র ওড়নার কারণে…তবে কি সমাজের চোখ রোবটের বক্ষেও যায়?
IMG0
বিশ্বজিৎ চক্রবর্তী নামের একজন লিখেছেন, উফফ! একটা রোবটকে ওড়না পরানো কি সত্যিই জরুরি? তাহলে ছেলে (আউটলুট) রোবট ডিজাইন করতে অসুবিধা কি ছিল?
 
রূপক মাহমুদ নামের একজন লিখেছেন, বাঙালিরা কি জিনিস এই রোবটও টের পাইলো!চমৎকার! রোবট এনে আধুনিকতা থাকবে কিন্তু মেয়ে রোবটের বুকে ওড়না না দিলে তো আবার মেয়ে-মেয়ে ফিল পাওয়া যাবে না’ নিজের টাইমলাইনে এমন কথা লিখেই সমালোচনা করেছেন ইফফাত আরা মুনিয়া নামের একজন।
 
এর আগে ১৫ ডিসেম্বর রাজধানীর আসাদ গেটের ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় চালু করা হয়। এটি যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশ ও চীনের রোবট প্রস্তুতকারী সংস্থা এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি।
 
ইত্তেফাক/রেজা