৬ জেলে অপহরণ

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:২১
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল থেকে ৬ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা। সোমবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবনের বাদুড়ঝুলি খাল থেকে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপণ দাবিতে তাদের অপহরণ করা হয়। 
 
তারা হলেন- শ্যামনগর উপজেলার ৯নং সোরা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে মাসুম বিল্লাহ (৩২), একই গ্রামের আজিজুল গাজীর ছেলে আল মামুন (২৮), করিম সরদারের ছেলে জামাল সরদার (৩৮), রফি খাঁর ছেলে এশার আলী (৪৩), নজিব মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৩৫) ও কওসার গাজীর ছেলে কালাম গাজী (২২)।
 
অপহৃত জেলেদের বরাত দিয়ে ৯নং সোরা গ্রামের আজিজুল গাজী ও আল আমিন জানান, ৩দিন আগে বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনের বাদুড়ঝুলি খাল এলাকায় কাঁকড়া ধরতে যান। সোমবার ভোরে বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে উক্ত ৬ জেলেকে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। 
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলীনি স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, জেলে অপহরণের বিষয়টি শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। 
 
ইত্তেফাক/আরকেজি