প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক এক

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:৩০
 
পূর্বধলায় আশ্রায়ন প্রকল্পের এক প্রতিবন্ধী কন্যা শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে সোমবার বিকালে মুনসুর আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মুনসুর আলী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের মৃত কদর আলীর ছেলে।
 
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, এ ঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে ১০ নভেম্বর মুনসুর আলীকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 
 
মামলা দায়েরের পর থেকে ধর্ষক মুনসুর আলী পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক, এএসআই ফেরদৌসের নেতৃত্বে তাকে মাদারীপুরের শিবচর থানার সূর্য্যনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি