জুতার উচ্চতা ২০ ফুট, অবিশ্বাস্য হলে সত্য। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে প্রদর্শিত হচ্ছে ২০ ফুট উচ্চতার জুতা। তবে সে জুতায় পা গলানোর সাধ্য নেই। কারণ, কেবল প্রদর্শনীর জন্যই এই জুতা রাখা হয়েছে। তা ছাড়া, এমন বড় পা কারই বা হবে।
এফবিবি বিগবাজার কর্তৃপক্ষ বিগ বুটস ফেস্টিভালের আয়োজন করেছেন। আর সেখানেই জুতার বিপুল বাজার তৈরি করা হয়েছে। এই উৎসবের নাম দেয়া হয়েছে বিগ বুটস হাব। লেক মলে গেলে গেটের সামনে দেখা মিলবে এই বিশালাকার জুতার। এই বিশালকার জুতা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে। তবে আন্তর্জাতিক মানের নানা জুতা বিক্রি করা হচ্ছে এই উৎসবে।
ইত্তেফাক/ইউবি
