পুঠিয়ায় সোমবার সন্ধ্যায় ১১টি মামলার আসামি আরিফুল ইসলাম মানিক (৩৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। আরিফুল (৩৬) কাটাখালির শ্যামপুর গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে ও কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর ছোট ভাই।
জানা গেছে, সন্ধ্যায় পুঠিয়া থানার এএসআই মোকাদ্দেস আলী এবং এএসআই কফিল উদ্দীন ফোর্স নিয়ে উপজেলার জামিরা জয়পুর গ্রামে টহল দিচ্ছিলেন। আরিফুলের গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, আরিফুল হত্যা মামলাসহ ১১টি মামলার আসামি। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি
