চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাইন্ন্যা পুকুর পাড় এলাকায় মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় খাগরিয়া জোড়ার কুল এলাকার ইদ্রিচ মিয়ার ছেলে অটো-রিক্সা চালক জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন দুই যাত্রী । এরা হলো দক্ষিণ হাশিমপুর এলাকার ফকির আহমদের ছেলে রমজান আলী (৪৫) ও হাশেম আলীর ছেলে আবদুর রহিম (২৬)।
জানা যায়, ওই সময় কক্সবাজারগামী বিকল অবস্থায় আগে থেকে দাঁড়িয়ে থাকা সার ভর্তি ট্রাকের পিছনে জোরে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায় অটোরিক্সাটি। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুই আহত হন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএম।
