টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি মুক্তিযোদ্ধা মহাজোটের শ্রদ্ধা

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১১:৫১
 
ইউনেস্কো কর্তৃক ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের নেতৃবৃন্দ।
 
সোমবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের প্রধান ‍উপদেষ্টা ও সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমেদ বীর বীক্রমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
 
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
 
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিরুল হক, মহাসচিব নাজমুল হাসান পাখী, ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
 

ইত্তেফাক/এএম।