রাজধানী পল্টন থানাধীন গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নাম: ইব্রাহিম (৪৫) পিতা: লুৎফর রহমান। বাড়ি কুমিল্লার হোমনায়।
ঢাকায় থাকতেন সবুজবাগে। জানা গেছে আজ সকাল সাড়ে ১০টায় গুলিস্তান ভাষা হকি স্টেডিয়াম এর সামনে অজ্ঞাত গাড়ী চাপা দিলে রাস্তায় গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকেন।
পরে আহতকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ১০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
খবরটি নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্প পুলিশ এস আই বাচ্চু মিয়া।
ইত্তেফাক/আনিসুর
