বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৫৩
বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
 
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় তার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ভোরে তাকে তার পৈতৃক নিবাস সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়ী গ্রামে আনা হয়।
 
পরে মঙ্গলবার বাদ আসর চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।
 
ইত্তেফাক/রেজা