রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালক নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২২:২৫

রাজবাড়ীতে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালক সুমন মোল্লা(২০) নিহত হয়েছেন। তিনি কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মোঃ সিরাজ মোল্লার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজার রহমান জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা ষোল চাকার একটি ট্রাক ও রাজবাড়ী থেকে কালুখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি চালক সুমন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু