পরস্পর বিরোধী অবস্থানে সখীপুরের মুক্তিযোদ্ধারা

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২২:৩৫
 
সখীপুরের মুক্তিযোদ্ধারা পরস্পর বিরোধী অবস্থানে নেমেছেন। দুটি ধারায় বিভক্ত হয়ে তারা এখন মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালনে আন্দোলন করছেন। কয়েক মাস আগে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে সখীপুরে ১০৪জন নতুন মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্তিকে কেন্দ্র করে এ বিরোধ শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপজেলার যাচাই-বাছাইকৃত ১০৪জন মুক্তিযোদ্ধাকে ভুয়া ও অবৈধ বলার প্রেক্ষিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে একটি পক্ষ। 
 
গত ৯ নভেম্বর সখীপুর পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে ১০৪জন অমুক্তিযোদ্ধাকে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা বানানোয় ওই সকল মুক্তিযোদ্ধাকে ভুয়া ও অবৈধ আখ্যা দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে অপর একটি পক্ষ। 
 
মঙ্গলবার বিকেলে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে আযোজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমও গণি, আবদুল মালেক মিয়া, শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, বছির মিয়া, জামাল মিয়া প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি