বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় পৃথক অভিযানে শিশুসহ ৩৭জন নারী-পুরুষকে আটক করেছেন বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর ও সাদিপুর মাঠ এ অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে ১৯জন পুরুষ, ১১জন নারী ও ৭টি শিশু। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় এরা দালালের মাধ্যমে ভারতে যান। পরে সেখানে কাজ না পেয়ে ফেরার পথে তাদের আটক করে বিজিবি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পোর্ট থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
