ডিবি পুলিশের অভিযানে কুষ্টিয়ার মিরপুরে একটি প্রাইভেট কার থেকে ৩৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলো, পাবনা সদর থানার শালগাড়িয়া গ্রামের জমিরের ছেলে আতাউর রহমান আকাশ (২৬) ও একই থানার মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (২৫)। এ ঘটনায় মিরপুর থানার মামলা নং ১৩, তাং ২১ নভেম্বর -২০১৭ ইং।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের এস আই আব্দুল হালিম ও এস আই ফারুক হোসেন সঙ্গীয় ফো্র্স নিয়ে মিরপুর- দৌলতপুর সড়কের ডাকাতি পুষ্করনী নামক স্থানে অবস্থান নেয়। এ সময় দৌলতপুরের দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-৬৩৪৮) গতিরোধ করে তল্লাশী করে। তল্লাশীকালে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
ইত্তেফাক/নূহু
