গুরুত্বপূর্ণ যে সব তথ্য

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:২৫

বিবিসি

ভারতে লোকসভার ভোটযুদ্ধ শুরু হচ্ছে আজ। এবারের নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। চলবে ১৯ মে পর্যন্ত। আগামী ২৩ মে ফল ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে বিজেপি না কংগ্রেস কোন দল ক্ষমতায় আসছে। নির্বাচন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো:

বিশাল আয়োজন:প্রায় ৯০ কোটি ভোটার এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং এজন্য ভোট কেন্দ্র থাকবে দশ লাখেরও বেশি।

দীর্ঘ সময়:ভোট হবে ১১,১৮,২৩ ও ২৯ এপ্রিল এবং ৬, ১২ ও ১৯ মে। কিছু রাজ্যে ভোট হয় কয়েক ধাপে। ভারতের প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১-৫২ সালে এবং সেটি শেষ করতে সময় লেগেছিল তিন মাস।

প্রচুর অর্থ ব্যয়:ভারতীয় একটি সংস্থার হিসেবে ২০১৪ সালের নির্বাচনে দল ও প্রার্থীরা ব্যয় করেছিল প্রায় ৫ বিলিয়ন ডলার। ভারতের নির্বাচনের অংশ নেওয়া দলগুলোকে তাদের আয়ের উত্স প্রকাশ করতে হয়। গত বছর মোদি সরকার নির্বাচনী বন্ড ছাড়ে যা ব্যবসায়ী ও অন্য ব্যক্তিদের পরিচয় গোপন রেখে চাঁদা দেওয়ার সুযোগ করে দেয়।

নারীর হাতে কী সুযোগ থাকবে:২০১৪ সালের নির্বাচনে নারী ও পুরুষের ভোটারের ব্যবধান ছিল খুব কম। নারীদের ভোট দেওয়ার হার ছিল ৬৫.৩%। আর পুরুষের ছিল ৬৭.১%। দলগুলোও নারীদের গুরুত্ব দেওয়া শুরু করেছে। তাদের জন্য থাকছে নানা প্রতিশ্রুতি শিক্ষা লোন, ফ্রি রান্নার গ্যাস সিলিন্ডার, মেয়েদের জন্য সাইকেল: এমন অনেক কিছু।

নরেন্দ্র মোদি:২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বেই বিজেপি ২৮২টি আসনে জিতে নির্বাচনে বিশাল জয় পেয়েছিল। সেটিই ছিল প্রথমবারের মতো বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া। এ বিশাল জয়ের কৃতিত্ব যায় মোদির ঘরে এবং তিনি চিত্রিত হন পরিশ্রমী নেতা হিসেবে।