রাজশাহীতে ফেন্সিডিলসহ আটক ২

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৫:৫১
রাজশাহীতে ৫৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বুধবার ভোর সোয়া ৭টার দিকে নগরীর মতিহার থানাধীন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নগরীর মতিহার থানাধীন চরখিদিরপুর এলাকার সুলতান শেখের ছেলে রেন্টু (৩৫) ও একই এলাকার মৃত জমের উদ্দিনের ছেলে মোস্তাকিন (৪৭)। র‌্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর মতিহার থানার এলাকার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে দু’জন ফেন্সিডিল ব্যবসায়ী কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানার পরে র‌্যাব-৫ এর মেজর শিবলি মোস্তফার নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫৫৫ বোতল ফেন্সিডিল আটক করে। এময় তাদের সিমসহ মোবাইল ও নগদ ১৫০ টাকা জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে তারা ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। 
 
ইত্তেফাক/এমআই