সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২১:২৪
রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে ২৬ ডিসেম্বর।
 
১৯, ২০ ও ২১ ডিসেম্বর যথাক্রমে ক, খ ও গ গ্রুপের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং নতুন বছরের প্রথম দিন থেকেই ক্লাস শুরু হবে।
 
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
এবারও অনালাইনে ভর্তির আবেদন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে টেলিটক বাংলাদেশ। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ৬ বছরের বেশি বয়স হতে হবে। আগের মতোই ‘এলাকা কোটা’ ৪০ শতাংশ বহাল থাকবে।
 
ইত্তেফাক/ইউবি