রাজধানীর বনানীতে প্রাইভেটট কারের ধাক্কায় রমজান আলী (২৮) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী গিয়াস উদ্দিন জানান, রমজান আলী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ির হেলপার ছিলেন। ভোর সোয়া ৪টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কে তাদের গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় রমজান নেমে গাড়িটি সারানোর চেষ্টা করেন। তখন হঠাৎ একটি বেপরোয়া প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
