রাজবাড়ীতে ভুয়া এএসআই আটক

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২১:৫৮
 
রাজবাড়ীতে বুধবার সকালে শাখাওয়াত হোসেন সোহান (২৩) নামের এক ভুয়া এএসআই কে আটক করেছে পুলিশ। সোহান রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার নুরুর ছেলে।
 
রাজবাড়ী সদর থানার (ওসি) তারিক কামাল জানান, অভিযুক্ত সোহান পুলিশে চাকরি করে না। তারপরও তার কাছ থেকে নিজ নামীয় পুলিশের ভিজিডিং কার্ড পাওয়া গেছে। 
IMG0
ধারণা করা হচ্ছে, তিনি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও হয়রানির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করত। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি