নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২২:৩১

বগুড়ার নন্দীগ্রামে ধান বোঝাই ট্রলি চাপায় হযরত আলী আলিফ (১৪) নামের এক স্কুল ছাত্র’র মৃত্যু  হয়েছে। সে নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামের মিঠু মিয়ার ছেলে ও ডেরাহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিল।

বুধবার সন্ধ্যায় উপজেলার কদমা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু