আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২৩:১৭
 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বপ্না আক্তার (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ভাংগুরায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 
 
স্বপ্না উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চারপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার মেয়ে।
 
জানা যায়, সাতমোড়া ইউনিয়নের সম্মেলন শেষে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা স্বপ্নাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 
 
ইত্তেফাক/আরকেজি