বাল্যবিয়ে পড়ানোর দায়ে ভুয়া কাজিকে কারাদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১২:৩৬
 
ফরিদপুরের মধুখালী উপজেলার ভাটিকান্দি মথুরাপুর গ্রামের বাল্য বিবাহ পড়ানোর অপরাধে ইদ্রীস আলী (৪৭) নামে এক রেজিস্ট্রাট বিহীন ভূয়া কাজিকে সাতদিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দণ্ড প্রদান করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন। এছাড়া বর-কনে এবং পিতা-মাতাকে অঙ্গিকারনামা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। মেয়ের বয়স ১৮ বছর পূরণ না হওয়া পর্যন্ত সংসার জীবনে আবদ্ধ হবে না এবং মেয়ের পড়ালেখা বন্ধ করবে না। মেয়ের পড়ালেখার খরচ দিবে বর পক্ষ মর্মে অঙ্গিকার নামা নেন।
 
ইত্তেফাক/জামান