তালায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১২:৪৯
 
সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় ফজিলা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তালা সদরের মহল্লাপাড়ার আব্দুল গফ্ফারের স্ত্রী।
 
জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা কদমতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বাসটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান