‘সাতক্ষীরা জার্নালিস্ট ক্লাব’ ঢাকার কমিটি গঠন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১২:৩৬
 
বৈশাখী টেলিভিশনের প্লানিং এডিটর শেখ নজরুল ইসলামকে সভাপতি এবং অর্থনীতি প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান কাজলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যর সাতক্ষীরা জার্নালিস্ট ক্লাব, ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় ২০১৮-১৯ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক সৈয়দ রিয়াজ, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ (ডেইলি অবজারভার), সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক গাজী শাহনেওয়াজ (প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক রহমান আজিজ  (দৈনিক বর্তমান), প্রচার প্রকাশনা ও তথ্য গবেষণা সম্পাদক আমিনুর রহমান রাসেল (ঢাকা ট্রিবিউন), নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া মুন্নী (আরটিভি), কল্যাণ সম্পাদক আতাউর রহমান ( মানবকণ্ঠ)।
 
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সাতজন হলেন, আবুল বাশার সেলিম (রেডিও টুডে), আবু বকর (কালবেলা), শাহনুজ্জামান টিটু (আমাদের অর্থনীতি), নাসিরউদ্দীন (বাংলাদেশের খবর), শেখ মাহমুদ এ রিয়াত (আজকালের খবর), মাসুদ রায়হান পলাশ (এনটিভি) এবং জেসমিন পাপড়ি (জাগো নিউজ)।
 
সাতক্ষীরা জার্নালিস্ট ক্লাবের নতুন এ কমিটির প্রথম সভা শনিবার বেলা সাড়ে ১১ টায় ডিআরইউতে অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ