মুকসুদপুর উপজেলার খন্দকার কান্দি গ্রামের কেরামত শেখের ছেলে রাব্বি শেখ (৬) নিখোঁজ হওয়ার ২৩দিন পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে তার গলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাড়ির উঠান থেকে সবার অজান্তে নিখোঁজ হয় রাব্বি (৬)। নিখোঁজের ২দিন পর জিডি করে রাব্বির পরিবার।
রাব্বির বাবা কেরামত শেখ জানান, রাব্বির নিখোঁজ হওয়ার পর থেকে তিনি ওই পুকুরে অনেক খোঁজাখুঁজিসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে পাননি। পরে ২৩দিন পর বৃহস্পতিবার সকালে রাব্বির লাশ এলাকাবাসী পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, লাশের মাথার খুলি নেই, পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য পাওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
