কাউখালীতে বীজ ও সার বিতরণ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:০৭
 
কাউখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
 
উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিসের প্রশিক্ষণ হলে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি