চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ক্রেতা সেজে অভিযান চালিয়ে টেকনাফের একটি আবাসিক হোটেল থেকে ৪০হাজার ইয়াবাসহ ৫জন রোহিঙ্গাকে আটক করেছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
তারা হলেন- মিয়ানমারের মন্ডুর সৈয়দ হোছনের ছেলে আবুল হোছন (৪০), মো. সালামের পুত্র বায়তুল্লাহ (৩০), নুরুল ইসলাম (২৫), নাজির হোছনের ছেলে রশিদ আহমদ (২৭), বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা বাসস্টেশনের হোটেল ডায়মন্ডের ৩১১নং কক্ষে ক্রেতা সেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
চট্টমেট্টো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. শামসুল আলম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
