বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বীরপলী গ্রামের আব্দুল হামিদের ছেলে গাজীউর রহমান গাজী (৩২), কৈগাড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৫) ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মানিক উদ্দিন (২৮)। এ অভিযানে ১২পিস ইয়াবা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রুপিহার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন সার্জেন্ট আজিজুল ইসলাম ও এসআই শাহীনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
