কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতের নাম উদয় কুমার দেব ( ৩২)। তিনি বাসটির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার ভোর তিনটার দিকে কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়কের বটতৈল চার মাইল আনছার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে ।
পুলিশ স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে ছেড়ে আসা বরিশাল অভিমুখী যাত্রীবাহী বাস তুহিন চারমাইল আনছার ক্যাম্পের কাছে পৌছালে অপর দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের সুপারভাইজার ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। আহতদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
