তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৫:৫৬
 
সাতক্ষীরার তালায় পানিতে ডুবে রিফাত হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
 
রিফাত উপজেলার জুজখোলা গ্রামের ভুট্ট মোড়লের ছেলে। শুক্রবার সকালে পুকুরে পানি আনতে গিয়ে ডুবে যায় সে। পরে পুকুরে তাঁর লাশ ভেসে ওঠে। শিশুর রিফাত হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান