ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দুপুরে নেতারা টুঙ্গিপাড়া পৌঁছে এ শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিতার কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ঢাবি ভিসি প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজসেবক ও প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, সহ-সভাপতি মুনীরা খান, মহাসচিব রঞ্জন কর্মকার, ভিসির সহধর্মীনি সালমা জামাল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সেলিনা খালেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার, পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ওসি এনামুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, শেখ শুকুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিলন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
