৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি: রাণীশংকৈলে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৪:০৫
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি পাওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দেশব্যাপী কর্মসূচির আওতায় শনিবার সকালে ওই র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।
 
র‌্যালিতে - ইয়াসিন আলী এমপি, সেলিনা জাহান লিটা এমপি, উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দিন, এসি (ল্যান্ড) সোহাগ চন্দ্র সাহা, অধ্যক্ষ তাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী, কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
 
পরে উপজেলা চত্বরে ইউএনও'র সভাপতিত্বে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন, কবি-গীতিকার- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, ওসি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম ও মহিলা আওয়ামী লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
 
ইত্তেফাক/জামান