৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি: ভাণ্ডারিয়ায় আনন্দ শোভাযাত্রা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৪:৫৬
 
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে সারাদেশের ন্যায় ভাণ্ডারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
 
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে কাবস্কাউটদের বাদ্যযন্ত্র ,ব্যান্ডপার্টি এবং মাইকে ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ প্রচারসহ এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অন্যান্যের মধ্যে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক,পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ. আজিজ সিকদার, খান এনায়েত করিম, ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, খান এনামুল করিমপান্না, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ওতার অঙ্গসংগঠনের, নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সরকারি,বে-সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী , সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক এ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
 
ইত্তেফাক/জামান