কুমিল্লায় তুলার গুদামে আগুন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৮
কুমিল্লায় তুলা তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার  জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আমতলী এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান মোহনের মালিকানাধীন তুলা তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও আগুনে তুলার গুদাম ও কারখানার বিপুল পরিমাণ তুলা এবং তুলা তৈরির জন্য রাখা টুকরো কাপড় ও দুটি মেশিন পুড়ে যায়। খবর পেয়ে কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই শামীম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/ইউবি