কাউখালীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুস সালাম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে কাউখালী-ভিটাবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কের শিয়ালকাঠীর হাওলাদার হাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে সাড়ে সাতটার দিকে হাটে সুপারি বিক্রি করে আব্দুস সালাম বাড়ি ফিরছিলেন। এসময় একটি ইজিবাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ ইজিবাইক আটক করে থানায় নিয়ে গেছে।
ইত্তেফাক/আরকেজি
