ময়মনসিংহে মেয়র পদে বৈধ প্রার্থী ২ জন

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৮

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে পাঁচজন প্রার্থীর মধ্যে দুইজনের প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে। অভিযোগে তিনজনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় পার্টি মনোনীত মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামন। 

অপর তিন স্বতন্ত্র প্রার্থী মধ্যে জাপা নেতা স্বপন মন্ডল ঋণ খেলাপি এবং ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা সরকার ও সাবেক অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভাদুড়ী ত্রুটিপূর্ণ ভোটার তালিকা জমা দেওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবির হলে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
 
এদিকে, ৩৩ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

ইত্তেফাক/অনি