মুক্তাগাছায় স্কুলছাত্র হত্যার আসামি গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ০৯:২২
 
ময়মনসিংহের মুক্তাগাছায় নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র ফজলুকে ছুরিকাঘাতে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার রাতে আশিকুর রহমান আশিককে গ্রেফতার করা হয় বলে জানান, অভিযান পরিচালনাকারী মুক্তাগাছা থানার এসআই ওয়াজেদ আলী। আশিক সত্রাশিয়ার বাসিন্দা হোসেন আলী লেলুর ছেলে। 
 
গ্রেফতারকালে হত্যা মামলার ২ নম্বর এই আসামি আশিক বাড়ির পাশে একটি মৎস খামারে লুকিয়ে ছিলো । আজ রবিবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে। 
 
এসআই ওয়াজেদ আলী বলেন, মাত্র ২০ টাকার চাঁদার ঘটনাকে কেন্দ্র করে তারই বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হন গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে আরকে স্কুলের ছাত্র ফজলু।
 
গ্রেফতার আশিকের সঙ্গেই প্রথম ঝগড়া হয় নিহত ফজলুর। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের কান্দাপাড়া প্রাইমারি স্কুল এলাকায় ফজলুকে হত্যা করা হয়। 
 
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছে।
 
ইত্তেফাক/কেকে