ফরিদপুরের নগরকান্দায় পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ রবিবার সকালে লামিয়া (২) নামে এক শিশু বাড়ির পাশে পুকুরে পাড়ে খেলা করছিল। এক সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে লামিয়াকে উদ্ধার করেন তারা। উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
লামিয়া উপজেলার পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের চৌমুখা গ্রামের তৈয়াব আলীর শেখের মেয়ে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
