ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ২৭ শহীদ মুক্তিয়োদ্ধা স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহীদদের গণকবরের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে কামান্না ২৭ শহীদ স্মৃতি সংঘ। ’৭১ সালের ২৬ নভেম্বর ভোরে পাক বাহিনীর হাতে ২৭ জন মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেন।
বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- ১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল হাই। অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ঝিনাইদহ ও মাগুরা জেলার মুক্তিযোদ্ধারা। ওই দিন পাক বাহিনীর আক্রমণ থেকে বেঁচে যাওয়া আহত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা করেন।। এ ছাড়াও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নওবত অলি, লুৎফর রহমান, আব্দুল হাই, রহমত অলি মন্টু, জহুরে আলম, মুসতালিম বিলাহ, আবু বকর, রেজাউর রহমান, আ স ম বাবর আলি, বদিউজ্জামান প্রমুখ মুক্তিযোদ্ধা। তারা কামান্নাতে একটি যাদুঘর ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি করেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমআই
